বর্তমান পরিপ্রেক্ষিত

পিরোজপুর ইউনিয়নে গরীব দুঃস্থদের মাঝে প্রধান মন্ত্রীর প্রদত্ত উপহার কম্বল বিতরণ

By মেহেরপুর নিউজ

February 08, 2024

 এসআই বাবু, বারাদীঃ

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার তহবিল হতে প্রাপ্ত কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পিরোজপুর ইউনিয়ন পরিষদ হল রুমে গরীব অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণের উদ্বোধন করা হয়।

পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আলাউদ্দীন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাষ্টার।

কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তুর্য বিশ্বাস, সাবেক ইউপি সদস্য মামলত মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আমিরুল ইসলাম ডোনা, ইউপি সদস্য ইস্কান্দার মাহমুদ বিপ্লব সহ ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।