বর্তমান পরিপ্রেক্ষিত

পিরোজপুর ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের সরকারি কর্মকর্তাকে দায়িত্ব প্রদান

By মেহেরপুর নিউজ

August 15, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস এবং শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান পরিষদে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদে জন্ম মৃত্যু নিবন্ধন করার জন্য সদর উপজেলার দুইজন সরকারি কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান এ দায়িত্ব অর্পণ করেন। জানা গেছে অনঅনুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চেয়ারম্যানদের পরিবর্তে ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্ব পালন করার লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে সদর উপজেলা পল্লী উন্নয়কর্তা রকিবুল ইসলামকে এবং শ্যামপুর ইউনিয়ন পরিষদের জন্য মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়।

গত ৫ আগস্ট থেকে পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস এবং শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান অনঅনুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন বলে জানা গেছে।