বর্তমান পরিপ্রেক্ষিত

পিরোজপুর ফুটবল টুর্নামেন্টে নুরপুর একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

October 03, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর জনতা ক্লাবের উদ্যোগে পিরোজপুর ফুটবল টুর্নামেন্টে নুরপুর একাদশ জয়লাভ করেছে। সোমবার পিরোজপুর মাঠে অনুষ্ঠিত প্রথম পর্বের খেলায় নুরপুর একাদশ ২-০ গোলে বর্শিবাড়িয়া একাদশক পরাজিত করে।

বিজয়ী দলে পক্ষ সুমন ও সাদ্দাম ১টি করে গোল করেন। বিজয়ী দলের সাদ্দাম ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার লাভ করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করা হয়। পিরোজপুর জনতা ক্লাব ও লাইব্রেরির সদস্য রজব আলী ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন।