বর্তমান পরিপ্রেক্ষিত

পিরোজপুর হাফিজিয়া মাদ্রাসা এতিম খানা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্বোধন

By মেহেরপুর নিউজ

June 01, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর হাফিজিয়া মাদ্রাসা এতিম খানা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে পিরোজপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লা বডিং মিলনায়তনে পিরোজপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লা বডিং উদ্বোধন করা হয়।হাফেজ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও মেহেরপুর জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরা। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, শিক্ষক মীর সফিকুল ইসলাম, আব্দুস সালাম প্রমূখ। পরে সেখানে দু’আ করা হয়।