বর্তমান পরিপ্রেক্ষিত

পুরন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ডিসি

By মেহেরপুর নিউজ

August 13, 2018

মেহেরপুর নিউজ, ১৩ আগষ্ট : মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানিয়েছেন। সোমবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শণকালে তিনি এই আহবান জানান। এসময় জেলা প্রশাসক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পুরন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালযের শিক্ষকবৃন্দ এসময় সেখানে উপস্থিত ছিলেন।