বর্তমান পরিপ্রেক্ষিত

পুরাতন ঈদগাহ মাঠ প্রস্তুতি পরিদর্শন করেছেন পৌর মেয়র

By মেহেরপুর নিউজ

April 21, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর পৌরসভার পুরাতন ঈদগাহ মাঠ প্রস্তুতি পরিদর্শন করেছেন। শুক্রবার বিকালের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ঈদগাহ মাঠের প্রস্তুতি দেখতে মাঠ পরিদর্শন করেন।

এ সময় তিনি ঈদগাহ মাঠের বিভিন্ন দিক ঘুরে দেখেন। মেহেরপুর শহরের পুরাতন ঈদগা মাঠে সকাল ৮-১৫ মিনিটের সময় দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন যথাসময়ে জায়নামাজ নিয়ে ঈদগাহ মাঠে আসার আহ্বান জানান।