বর্তমান পরিপ্রেক্ষিত

পুরাতন মদনাডাঙ্গায় আবু হামদ জামে মসজিদের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

September 30, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার পুরাতন মদনাডাঙ্গা গ্রামে আবু হামদ জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে মসজিদের নাম ফলক উন্মোচন করে আবু হামদ মসজিদের উদ্বোধন করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের নাম ফলক উন্মোচন করেন। পরে সেখানে মোনাজাত করা হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান,পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি, আল বাশার ফাউন্ডেশনের ডাঃ সালমান সহ এলাকার মানুষজন সেখানে উপস্থিত ছিলেন। এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নতুন ওই মসজিদের জুমার নামাজ আদায় করেন। এবং স্থানীয় মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।