মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের অভিযান খান জাহান আলী, আসাদুল হক, নূর মোহাম্মদ, আব্দুল কুদ্দুস এবং ফরিদুল ইসলাম নামের পাঁচ জামাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
রবিবার মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে খান জাহান আলী, আসাদুল হক, নূর মোহাম্মদ, আব্দুল কুদ্দুস এবং ফরিদুল ইসলামকে গ্রেফতার করেন। গ্রেফতার মোঃ খানজাহান আলী মুজিবনগর উপজেলা বিশ্বনাথপুর গ্রামের মো: মোজাম্মেল হকের ছেলে, মোঃ আসাদুল হক আসান শিবপুর গ্রামের মৃত ছামছার আলী শেখের ছেলে,নুর মোহাম্মদ গৌরীনগর গ্রামের আজিজুল হকের ছেলে, মো: আব্দুল কুদ্দুস একই গ্রামের আপে উদ্দিনের ছেলে এবং মো: ফরিদুল ইসলাম মো:মফেল উদ্দিনের ছেলে।
সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ তাদেরকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।