মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ সেপ্টেম্বর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরিনগরে পুলিশের সাথে জামায়াত শিবিরের সংঘর্ষে আহত মুজিবনগর থানার ওসি রবিউল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। আজ শুক্রবার দুপুর ১টার দিকে আহত ওসি রবিউল হোসেনকে নিয়ে একটি অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্যেশে রওয়ানা হয়েছে। উল্লেখ্য,গতকাল বৃহস্পতিবার সকালে মুজিবনগরের গৌরিনগর গ্রামে জামায়াত শিবিরের নেতাকর্মীরা হরতাল সমর্থনে সড়ক অবরোধ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় জামায়াত-শিবির কর্মীরা পুলিশের উপর ইটপাটকেল ও দেশয়ি অস্ত্র নিয়ে হামলা চালায়। এত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কয়েক রাউন্ড গুলি ও টিয়ারসেণ নিক্ষেপ করে। এ ঘটনায় ১ জামায়াত কর্মীর মৃত্যু হয়। আহত হয় মুজিবনগর থানার ওসি রবিউল হোসেনসহ পুলিশের ৫ সদস্য এবং জামায়াত শিবিরের অন্তত ১৫ সদস্য।