মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৬ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারের এক ব্যবসায়ীকে ক্যাম্প ইনচার্জ এসআই মারুফ হাসান লাঞ্চিত করলে লাঞ্চিত হওয়ার প্রতিবাদে মেহেরপুর – চুয়াডাঙ্গা সড়ক অবরোধ করেছে বিক্ষুদ্ধ জনতা। এ সময় সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। সাধারন যাত্রীদের দুর্ভোগে পোহাতে হয়।পরে পুলিশ সুপারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুরের দিকে বাড়াদী বাজারের ইলেকট্রনিক্স দোকান মালিক নবীছদ্দীন বাড়াদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মারুফ হাসানের কাছে তার পাওনা টাকা চা্ইলে এসআই মারুফ তাকে গালিগালাজ করে।এ ঘটনা অন্যান্য ব্যবসায়ীরা জানতে পারলে সকলে একত্রিত হয়ে জনতা ও ব্যবসায়ীরা মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ হয়ে যায়।ঘটনার পরপর্ মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম ঘিটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনকত ব্যার্ হলে পরে দুপুর আড়া্টিার সময় পুলিশ সুপার মির্জা আবদুল্লাহেল বাকী এসআইমারুফকে প্রত্যাহারের ঘোষনা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।