বর্তমান পরিপ্রেক্ষিত

পুলিশ অফিসে কম্পিউটার অপারেটরকে বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

May 12, 2021

মেহেরপুর নিউজ:

পুলিশ অফিসে কর্মরত সাঁটলিপিকার কাম- কম্পিউটার অপারেটর মোঃ রফিকুল ইসলাম এঁর বাগেরহাট জেলায় বদলী হওয়ায় জেলা পুলিশ মেহেরপুর এর উদ্যোগে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে পুলিশ সুপারের কার্যালয় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন। পরে বিদায়ী রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।