বর্তমান পরিপ্রেক্ষিত

পুলিশ পরিদর্শক জামিরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বিদায়

By মেহেরপুর নিউজ

June 17, 2021

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ পুলিশে দীর্ঘ প্রায় ৪০ বছর চাকুরীজীবন শেষ করে পিআরএল এ যাওয়া সহকর্মীকে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন মেহেরপুর জেলা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ লাইন মাঠ থেকে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি পৌঁছে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি।

পুলিশ পরিদর্শক সশস্ত্র মোঃ জামিরুল ইসলাম কুষ্টিয়া জেলার মিরপুরের বাসিন্দা। গত সোমবার পুলিশ সুপারের কার্যালয় জামিরুল ইসলাম কে বিদায় সংবর্ধনা দেয়া হলেও বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পুলিশ লাইন প্রাঙ্গণ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

পুলিশ সুপার এস এম মুরাদ আলি উপস্থিত থাকে পুলিশের একটি সুসজ্জিত পিকআপে করে জামিরুল ইসলাম কে তার বাড়িতে পাঠানো হয়। এর আগে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে তাকে ফুল ছিটিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এ সময় সেখানে একদিকে আনন্দঘন পরিবেশ অন্যদিকে বিষাদের ছায়া লক্ষ্য করা যায়। সাধারণত পুলিশ সুপারদের বিদায় বেলায় এমন জমকালো অনুষ্ঠান হয়ে থাকলেও পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশনায় জাঁকজমকভাবে পুলিশের পরিদর্শক জামিরুল ইসলাম কে এধরনের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।