বর্তমান পরিপ্রেক্ষিত

পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

May 11, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মেহেরপুর জেলা পুলিশের কর্মরত পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন করা হয়েছে।শনিবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ লাইন্স ড্রিলসেড মিলনায়তনে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন করা হয়।

পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম (বার), পিপিএম পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্সের ১৬ তম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।আরওআই, প্রশিক্ষকবৃন্দ, আরআই, পুলিশ লাইন্স, মেহেরপুরসহ সর্বমোট ৩৮ জন প্রশিক্ষণার্থী সপ্তাহ মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্সের অংশগ্রহণ করছে।