মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার কাপ আন্তঃ ইউনিট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ খেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম বেলুন উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় তিনি খেলোয়ারদের সাথে পরিচিতি হল।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল আহসান,মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় পুলিশ লাইন্স ৫ উইকেটে পুলিশ অফিসকে পরাজিত করে।