বর্তমান পরিপ্রেক্ষিত

পুলিশ সুপার রাফিউল আলম বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

By মেহেরপুর নিউজ

October 23, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। সোমবার সন্ধ্যার দিকে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম মেহেরপুর শহরের নায়েববাড়ি মন্দির,শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, হরিসভা মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মোঃ রফিউল আলম সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন। এবং আইনশৃঙ্খলা বিষয়ে বিভিন্ন নীতিকনির্দেশনা দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) আব্দুল করিম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, ওসি অপারেশন সেলিম রেজা, ট্রাফিক ইন্সপেক্টর ফেরদৌস হাসান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।