মেহেরপুর নিউজ:
পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় শ্মশান দীপাবলি পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে অন্তিম ধান মেহেরপুর মহাশ্মশান পূজা মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দীপাবলি পূজা উদযাপন করা হয়।
মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতী কুমার বিশ্বাস, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার, পিপি পল্লব ভট্টাচার্য্য উপস্থিত থেকে শ্মশান দীপাবলীর শুভ সূচনা করেন। এ সময় সেখানে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে প্রদীপ প্রজ্বলন করা হয়। পরে সেখানে পূজা-অর্চনা ও প্রসাদ বিতরণ করা হয়।
অন্যদের মধ্যে মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কিশোর পাত্র, অন্তিম ধাম মেহেরপুর মহাশ্মশান পূজা মন্দিরের সভাপতি কাজল দত্ত,অভিজিৎ বসু, কার্তিক মল্লিক প্রমূখ উপস্থিত ছিলেন।