রাজনীতি

পূর্ব শত্রতার জের ধরে মেহেরপুর শহরে উত্তেজনা ।। সড়ক অবরোধ ।। অতিরিক্ত পুলিশ মোতায়েন

By মেহেরপুর নিউজ

September 13, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ সেপ্টেম্বর: পূর্ব শত্রতার জের ধরে মেহেরপুর শহরে দু’যুবককে মারপিট করার ঘটনায়  মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস ভাংচুর ও সড়কে টায়ার জ্বালিয়ে আবরোধ করে রেখেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মেহেরপুর শহরের চক্কর স্টেডিয়াম পাড়ার ইমন নামের এক যুবক বাসস্ট্যান্ড এলাকার নুরু হোটেলে বসে খাবার খাওয়ার সময় শহরের ভুমি অফিস পাড়ার মিজান নামের এক যুবকের নেতৃত্বে ১০/১২ জন যুবক পূর্ব শত্রতার জের ধরে ইমনকে তুলে নেয়ার চেষ্টা করে। এ সময় হোটেল মালিক নুরু বাধা দিতে গেলে নুরু ও ইমনকে মারধর করে ওই যুবকরা । বিষয়টি জানাজানি হলে নুরুর লোকজন পৌর কাউন্সিলর রিপনের অফিস ও মিজানের বাড়িতে হামলা চালায়। এদিকে খবর পেয়ে বাসস্ট্যান্ড এলাকায় বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়।

অন্যদিকে এ ঘটনার পর পুলিশ শহরের কলেজ মোড়ের গনগ্রস্থাগার এলাকা থেকে শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেনসহ কয়েকজন ছাত্র নেতাকে পুলিশের গাড়িতে তুললে সেখানে উত্তেজনা ছড়িয়ে পরে। এ সময় ছাত্রলীগ নেতারা মেহেরপুর সরকারী কলেজ মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক আবরোধ করে এবং পুলিশের বিরুদ্ধে স্লোগান দেয়।  এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের তোপের মুখে পুলিশ তাদের গাড়ি থেকে  নামিয়ে দেয়। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল  আগামীকাল বিকাল ৪টায় উভয় পক্ষের সাথে বসে বিষয়টি মিটিয়ে দেয়ার  আশ্বাস দিলে পুলিশ সেখান থেকে চলে আসে।

ছাত্রলীগ নেতাদের পুলিশের গাড়িতে উঠানোর প্রতিবাদে মেহেরপুর শহর ছাত্রলীগের উদ্যোগে শহরের হোটেলবাজার মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান,সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন,শহর সম্পাদক ফেরদৌস আহমেদ শোভন,কলেজ সভাপতি তৌহদুল ইসলাম,সাধারন সম্পাদক কুদরতই খুদা রুবেল প্রমুখ।