ক্রিকেট

পৌর একাদশের দাপুটে জয়, নতুন কুঁড়ি স্পোর্টসে ফাইনালে মেহেরপুর পৌর দল

By Meherpur News

May 03, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” ক্রিকেট (বালক) প্রতিযোগিতায় মেহেরপুর পৌর একাদশ জেলা পর্যায়ের ফাইনালে জায়গা করে নিয়েছে।

রবিবার সকালে মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে মেহেরপুর পৌর একাদশ ৮ উইকেটে মেহেরপুর সদর উপজেলা একাদশকে পরাজিত করে।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর সদর উপজেলা একাদশ ১০ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৫২ রান সংগ্রহ করে। দলের পক্ষে নীল সর্বোচ্চ ৮ রান করেন। বল হাতে পৌর একাদশের সাইফ দুর্দান্ত বোলিং করে ৪টি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে মেহেরপুর পৌর একাদশ মাত্র ৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সাইপ ২২ এবং আলামিন ১৪ রান করেন।

এই জয়ের মাধ্যমে মেহেরপুর পৌর একাদশ প্রতিযোগিতার ফাইনালে উন্নীত হয়েছে।