বর্তমান পরিপ্রেক্ষিত

পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন মেয়র

By মেহেরপুর নিউজ

May 13, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর শহরের শিল্পকলা একাডেমীর মোড় থেকে লালটুর মোড় সড়কের চলমান কাজ পরিদর্শন করেছেন।

শনিবার দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর শহরের শিল্পকলা একাডেমীর মোড় থেকে লালটুর মোড় সড়কের চলমান কাজ পরিদর্শন করেন । পরিদর্শনকালে পৌর মেয়র মোঃ মাহফুজুর রহমান রিটন সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে কথা বলেন এবং তাদের কাজের মান যাতে সঠিক হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য আহ্বান জানান। পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ এ সময়ে পৌর মেয়রের সাথে উপস্থিত ছিলেন।