বর্তমান পরিপ্রেক্ষিত

পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন পৌর মেয়র

By মেহেরপুর নিউজ

April 28, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর শহরের বিভিন্ন এলাকার রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। শুক্রবার দুপুরের দিকে পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন শহরের বিভিন্ন এলাকায় রাস্তার কাজ পরিদর্শন করেন।

পরিদর্শন কালে পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন রাস্তার নির্মাণ কাজে নিয়োজিত সংশ্লিষ্ট ঠিকাদারদের সাথে কথা বলেন। একই সাথে পৌর মেয়র মাহফুজুর রহমান সড়ক নির্মাণ কাজে কোন রকম অনিয়ম যাতে না হয় সে ব্যাপারে কথা বলেন।