বর্তমান পরিপ্রেক্ষিত

পৌর কাউন্সিলর জাফর ইকবালের শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

December 30, 2020

মেহেরপুর নিউজ :

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্দেশে মেহেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাফর ইকবাল এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে দিঘীরপাড়ায় এসকল শীতবস্ত্র বিতরণ করা হয়। ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সদর উপজেলা কৃষকলীগের সভাপতি জাফর ইকবাল উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক শেখ বাবলু,আব্দুল মন্ডল, নজরুল ইসলাম,খবির উদ্দীন,মাহতাব আলি, আফতাব আলী তাহাজ উদ্দীন, জাকির হোসেন প্রমূখ।