বর্তমান পরিপ্রেক্ষিত

পৌর কাউন্সিলর রাজিবের উদ্যোগে চাউল বিতরণ

By মেহেরপুর নিউজ

April 11, 2022

মেহেরপুর নিউজ:

পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রজিবের উদ্যোগে জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক সংস্থার সদস্যদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

সোমবার বিকালের দিকে জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক সংস্থা কার্যালয় প্রাঙ্গণে জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক সংস্থার ৭০ জন সদস্যের মাঝে জনপ্রতি ৫ কেজি করে উপহারস্বরূপ চাল বিতরণ বিতরণ করা হয়। পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব উপস্থিত থেকে চাউল বিতরণ করেন। এ সময় সংস্থার সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক সুমন সেখানে উপস্থিত ছিলেন।