বর্তমান পরিপ্রেক্ষিত

পৌর মেয়রের উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন

By মেহেরপুর নিউজ

April 12, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর পৌর এলাকার কালাচাঁদপুর গ্রামের উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেছেন।

সোমবার পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন কালাচাঁদপুর গ্রামে উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করেন। পৌরসভার প্রকৌশলী হারুনুর রশিদ এসময় পৌর মেয়রের সাথে ছিলেন।