মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার মেয়র মাহাফুজুর রহমান রিটন মেহেরপুর পৌর এলাকার চলমান বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করেছেন। শনিবার দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। পরিদর্শন কালে পৌরমেয়র মাহফুজুর রহমান মেহেরপুরের উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা কামনা করেন। পৌরসভার কর্মকর্তা গন এ সময় পৌরমেয়রের মাহফুজুর রহমান রিটনের সাথে ছিলেন।