টপ নিউজ

পৌর মেয়রের দুর্ঘটনা কবলিত বাড়ি পরিদর্শন

By মেহেরপুর নিউজ

April 05, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর শহরের ওয়াবদা সড়কে জার্মান সিটি গার্ডেনে নির্মাণাধীন বাড়ি পরিদর্শন করেছেন। সোমবার দুপুরের দিকে মেয়র দুর্ঘটনা কবলিত ওই বাড়ি পরিদর্শন করেন। এসময় মেয়র বলেন বিধি মোতাবেক বাড়ি করছে কিনা বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে

। এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন, শাকিল রাব্বি ইভান প্রমূখ মেহেরপুর মেয়রের সঙ্গে ছিলেন। উল্লেখ্য জার্মান সিটি গার্ডেনের একটি নির্মাণাধীন বাড়ির ট্যাংকি খোঁড়ার সময় মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় আরও ৪ জন শ্রমিক।