বর্তমান পরিপ্রেক্ষিত

পৌর মেয়রের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন

By মেহেরপুর নিউজ

October 08, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন। রবিবার দুপুরের দিকে পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন শহরের উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন।

এ সময় তিনি গড়পুকুর, ড্রেন ও সড়ক নির্মানসহ শহরের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের সাথে ছিলেন।