বর্তমান পরিপ্রেক্ষিত

পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

By মেহেরপুর নিউজ

June 05, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের একটি সড়ক সম্প্রসারণ করার লক্ষ্যে সড়কটি পরিদর্শন করেছেন।

শনিবার দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন শহরের ৯ নম্বর ওয়ার্ডের ওই সড়কটি পরিদর্শন করেন। এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী হারুন-উর-রশিদ সেখানে উপস্থিত ছিলেন।