বর্তমান পরিপ্রেক্ষিত

পৌর মেয়রের গড়পুকুরের সৌন্দর্য বর্ধন কাজ পরিদর্শন

By মেহেরপুর নিউজ

October 28, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর গড়পুকুরের সৌন্দর্য বর্ধন কাজ পরিদর্শন করেছেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। শনিবার দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান গড় পুকুরের সৌন্দর্য বর্ধন কাজ পরিদর্শন করেন। পরিদর্শন কালে পৌর মেয়র মাহফুজুর রহমান রাস্তার পারকিং টালি বসানোর নির্দেশ দেন। পরিদর্শন কালে পৌরসভার কর্মকর্তা এবং প্রকৌশলী পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সাথে ছিলেন।