বর্তমান পরিপ্রেক্ষিত

পৌর মেয়রের গড়পুকুরের সৌন্দর্য বৃদ্ধিকরন কাজ পরিদর্শন

By মেহেরপুর নিউজ

November 12, 2023

মেহেরপুর নিউজ:

নির্বাচনের ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে গড়পুকুরের সৌন্দর্য বৃদ্ধিকরন কাজ পরিদর্শন করেছেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

রবিবার দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন পৌরসভার গড়পুকুরের সৌন্দর্য বৃদ্ধিকরন কাজ পরিদর্শন করেন। এ সময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বেশ কিছুক্ষণ সময় সেখানে অবস্থান করেন। পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল বাপ্পি সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।