বর্তমান পরিপ্রেক্ষিত

পৌর মেয়রের গড় পুকুর সৌন্দর্য বর্ধন কাজ পরিদর্শন

By মেহেরপুর নিউজ

March 20, 2023

মেহেরপুর নিউজ :

মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন পৌরসভার গড় পুকুর সৌন্দর্য বর্ধন কাজ পরিদর্শন করেছেন।

সোমবার দুপুরের দিকে পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন পৌর গড় পুকুরের চলমান সৌন্দর্য বর্ধন কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকাল পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন দ্রুত গতিতে সৌন্দর্য বর্ধনের কাজ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতি আহ্বান জানান। এ সময় পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।