বর্তমান পরিপ্রেক্ষিত

পৌর মেয়রের বিভিন্ন মসজিদ কমিটিকে মাস্ক প্রদান

By মেহেরপুর নিউজ

June 28, 2021

মেহেরপুর নিউজ:

প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও গণ সচেতনতা তৈরির সহায়ক হিসাবে পৌর এলাকার বিভিন্ন মসজিদ কমিটির মাধ্যমে জনসাধরণকে বিতরণের জন্য মাস্ক প্রদান করেছেন মেহেরপুরের পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

সোমবার দুপুরে পৌরসভার মিলনায়তনে মসজিদ কমিটির সভাপতি- সম্পাদক এর মাধ্যমে সার্জিক্যাল মাস্ক বিতরণ করেন। মাস্ক বিতরণকালে তিনি বাজার ও রাস্তায় বের হওয়া লোকজনকে অবশ্যই মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, বৃদ্ধ ও শিশুদেরকে মার্কেটে আসতে নিরুৎসাহিত করা ইত্যাদি বিষয়ে পরামর্শ প্রদান করেন মেয়র।  এসময় পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।