মেহেরপুর নিউজ :
মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন শহরের বস্তি উন্নয়ন ও সোলার প্যানেল লাগানোর কাজ পরিদর্শন করেছেন।
সোমবার বিকেলের দিকে পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় বস্তি উন্নয়ন কাজ পরিদর্শন ও সোলার প্যানেল বসানোর কাজ পরিদর্শন করেন।
এসময় পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন শহর উন্নয়নে সকলের কাছ থেকে সহযোগিতা কামনা করেন।