বর্তমান পরিপ্রেক্ষিত

প্যানেলের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দাবিতে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

February 24, 2020

মেহেরপুর নিউজ:

প্যানেলের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার দাবিতে মেহেরপুরে মানববন্ধন করা হয়েছে। প্যানেল বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

প্যানেল বাস্তবায়ন কমিটি মেহেরপুর জেলা শাখার সভাপতি ফিরোজ আহমেদের নেতৃত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে সহ সভাপতি আরিফুল ইসলাম, সদস্য আশরাফুল, শারমিন, মাহফুজ ইসলাম, নাজনীন সুলতানা, সোনিয়া, জুলেখা, নিলুফার ইয়াসমিন, আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন