বর্তমান পরিপ্রেক্ষিত

প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে এন টি আর সিএ’র মানববন্ধন

By মেহেরপুর নিউজ

February 11, 2022

মেহেরপুর নিউজ :

এন টি আর সিএ’র নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে মেহেরপুরে মানববন্ধন করেছে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন মেহেরপুর জেলা শাখার সদস্যরা।

শুক্রবার সকালের দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শারমিন আক্তার চায়নার নেতৃত্বে মানববন্ধনে প্যানেল প্রত্যাশী শিক্ষক আম্বিয়া খাতুন, ওমর ফারুক,সেলিনা খাতুন, ফজিলা খাতুন, শাকিলা খাতুন, মাসুমা রহমান প্রমূখ অংশগ্রহণ করেন।