বর্তমান পরিপ্রেক্ষিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির মত বিনিময়

By মেহেরপুর নিউজ

December 04, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর থেকে প্রকাশিত দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় ১ ডিসেম্বর প্রকাশিত ” মূল হোতা মেহেরপুর এর ৪ সাংবাদিক ও ১ আইনজীবী নামীয় সংবাদটি মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নজরে আসার প্রেক্ষিতে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তাদের অবস্থান তুলে ধরে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে।

রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা আইনজীবী ভবন মিলনায়তনে জন্য এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি মারুফ আহমেদ বিজন লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্য মারুফ আহমেদ বলেন, পত্রিকার রিপোর্ট অনুসারে মোছাঃ ছন্দা আক্তার তার স্বামী মোহাম্মদ আবু নাহিদের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন ২০১৮ সালের ৩ ধারায় ৩০/৮/২০২০ তারিখের ঘটনা উল্লেখ করে সি আর ২৫২/২০ নম্বর মামলা দায়ের করেন। মামলায় তার স্বামী আবু নাহিদের পক্ষে আইনজীবী হিসেবে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য সিনিয়র আইনজীবী কামরুল হাসান মামলা পরিচালনা করেন। এবং আদালতে আসামী আত্মসমর্পণ করিয়ে জামিন করেন। পরবর্তীতে একই বাদী আসামীর বিরুদ্ধে পুনরায় যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় সি আর ৬৯ /২০২০ মামলা দায়ের করেন। একইভাবে বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে মামলা করায় আইনজীবী হিসেবে অ্যাডভোকেট কামরুল হাসান প্রত্যেকটি মামলায় ছন্দার স্বামীকে জামিন করাতে সমর্থন হন।

লিখিত বক্তব্য মারুফ আহমেদ বলেন, রাগ ও প্রতিহিংসা স্বীকারের প্রতিফলন দেখতে পাই দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায়। লিখিত বক্তব্যে মারুফ আহমেদ বিজন আরো বলেন, পত্রিকার প্রকাশিত ছন্দা আক্তারের জবানবন্দিতে সমস্ত ঘটনা মিথ্যা ও ভিত্তিহীন পেশাগত দায়িত্ব পালন করে যে কোন আইনজীবির বিরুদ্ধে এ ধরনের মিথ্যা ভিত্তিহীন অভিযোগ আনায়ন করলে মেহেরপুর জেলা আইনজীবী সমিত স্বাভাবিকভাবে সত্য প্রকাশের দায়িত্ব গ্রহণ করেছে।

মারুফ আহমেদ তার লিখিত বক্তব্য বলেন, পেশাগত দায়িত্ব পালনের জন্য প্রত্যেক পেশাজীবীকে কিছু নিয়ম মেনে চলতে হয়। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বর্তমান সংবাদপ্রকাশের ক্ষেত্রে পত্রিকা কর্তৃপক্ষ সেই পেশাগত আচরণ করতে পারেনি। যেমন পত্রিকায় প্রকাশিত খবর অনুসারে অ্যাডভোকেট কামরুল হাসানকে ছন্দা আক্তার একজন ভিকটিম হিসেবে বর্ণনা করেছেন। সেখানে কোথাও অ্যাডভোকেট কামরুল হাসানকে এই সিন্ডিকেটের হোতা হিসেবে বর্ণনা করা হয়নি। কিন্তু পত্রিকা কর্তৃপক্ষ তাদের প্রকাশিত খবরে অতি উৎসাহিত হয়ে অ্যাডভোকেট কামরুল হাসানকে ভুলভাবে ষড়যন্ত্রকারী এবং হোতা হিসেবে উপস্থাপন করা হয়েছে। যা সংবাদ ছাপানোর ক্ষেত্রে প্রচলিত নিয়ম বরখেলাপ করা হয়েছে। এছাড়াও তিনি খবর শিরোনাম এবং খবরের ভিতরে গরমিল রয়েছে বলে লিখিত বক্তব্য উল্লেখ করেন। মতবিনিময় কালে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।