বর্তমান পরিপ্রেক্ষিত

প্রচন্ড গরমের পর অবশেষে মেহেরপুরের স্বস্তিদায়ক বৃষ্টি

By মেহেরপুর নিউজ

May 11, 2021

মেহেরপুর নিউজ:

বাংলা নববর্ষ শুরু হওয়ার পর গ্রীষ্মের প্রায় মাঝামাঝি সময় পর্যন্ত মেহেরপুরের আকাশে একাধিকবার মেঘের আনাগোনা শুরু হলেও বৃষ্টির দেখা মেলেনি।

মঙ্গলবার দুপুর থেকে বাতাস শুরু হওয়ার পর থেকেই মেঘে তর্জন গর্জন শুরু করে এবং মুষলধারে বৃষ্টি শুরু হয়।দীর্ঘ সময় ধরে বৃষ্টির সাথে সাথেই গরমের তীব্রতা কমতে শুরু করে।দুপুর থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়কগুলো ফাঁকা হয়ে থাকে শুরু করে। ঈদের কেনাকাটা করতে আসা মানুষজন চরম দূর্ভোগে পড়ে। সন্ধ্যা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল।