মেহেরপুর নিউজঃ
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকালে মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় পথচারীদের মধ্যে ইফতার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ জেলা শাখার আহবায়ক মোঃ তারিকুল ইসলাম রাজিবের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র নুরুল আশরাফ রাজিব।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ যুগ্ম আহবায়ক মাহাবুব জামান সোহাগ। পরে সেখানে প্রায় তিন শতাধিক পথচারীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, ইফতেখার সবুজ, সদস্য রতন, সাইফুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা শাখার সভাপতি মো নাসিম খাঁন , সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।