বর্তমান পরিপ্রেক্ষিত

প্রতিপক্ষের হামলায় যুবক আহত

By মেহেরপুর নিউজ

July 20, 2021

মেহেরপুর নিউজ:

পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় রাজা নামের এক যুবক আহত হয়েছে। তাকে মেহেরপুরে প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে কুষ্টিয়া রেফর্ড করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাজা মেহেরপুর শহরের বড় বাজার এলাকার মাসুদ আলীর ছেলে।

জানা গেছে ঘটনার সময় একই এলাকার দুঃখর সাথে পূর্ব শত্রুতার জের ধরে রাজার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুঃখ তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে রাজার উপর ঝাঁপিয়ে পড়ে। এসময় দুখু ধারালো অস্ত্র নিয়ে রাজার উপর ঝাঁপিয়ে পড়ে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে রাজাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তার উন্নত চিকিৎসার লক্ষ্যে কুষ্টিয়া রেফার্ড করা হয়।