বর্তমান পরিপ্রেক্ষিত

প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদের সেবা করেতে হবে- এমপি সাহিদুজ্জামান খোকন

By মেহেরপুর নিউজ

April 01, 2019

মেহেরপুর নিউজ, ১ এপ্রিল : প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা আমাদেরই একজন সমাজের সম্পদ। সমাজের দু:স্থ অসহায় শারিরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সাইকেল ভ্যান বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোঃ সাহিদুজ্জামান খোকন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশকে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তাদের কল্যাণে সকলে এগিয়ে আসলে তারা সুন্দর জীবন যাপন করতে পারবে। প্রতিবন্ধীদের অবহেলা না করে সহায়তায় সকলকে এগিয়ে আসতে হবে।

মেহেরপুরের গাংনী উপজেলা সমাজসেবার উদ্যোগে সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে ২৭ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও সাইকেল ভ্যান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথী ছিলেন নবিনর্বাচিত উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায় প্রমূখ। এসময় সমাজ সেবা অফিসার তৌফিক হোসেন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।