বর্তমান পরিপ্রেক্ষিত

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ২ দিনের সংক্ষিপ্ত সফরে মেহেরপুর

By মেহেরপুর নিউজ

January 11, 2020

মেহেরপুর নিউজ:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ২ দিনের  সংক্ষিপ্ত সফরে মেহেরপুর এসেছেন।  শনিবার দুপুরের দিকে তিনি মেহেরপুর এসে পৌঁছালে মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি তাকে শুভেচ্ছা জানান।

এ সময় স্থানীয় সার্কিট হাউসে পুলিশের একটি চৌকস দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সালাম গ্রহণ করেন। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি পুলিশ সুপার এসএম মুরাদ আলী এ সময় মন্ত্রীর সাথে ছিলেন।