খেলাধুলা

প্রথম বিভাগ কাবাডিতে মেহেরপুর টাউন ক্লাব ও হ্যান্ডবলে ভেনাস স্পোটিং ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

October 02, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ অক্টোবর:

মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ কাবাডি লিগে মেহেরপুর টাউন ক্লাব এবং হ্যান্ডবলে মেহেরপুর ভেনাস স্পোটিং ক্লাব  জয় লাভ করেছে।

সোমবার বিকালে অনুষ্ঠিত কাবাডিলীগে  মেহেরপুর টাউন ক্লাব ২৯-২৮ পয়েন্টে সদর উপজেলার পিরোজপুর শহীদ সালাম ক্লাবকে পরাজিত করে। অপরদিকে হ্যান্ডবললীগে ভেনাস স্পোটিং ক্লাব ৯-৪ গোলে মেহেরপুর লিওন স্টার ক্রীড়াচক্রকে পরাজিত করে। খেলায় বিজয়ীদলের পক্ষে মাজহারুল ৫টি, হানিফ ২ টি, মামুন ও সুমন একটি করে এবং বিজীত দলের রায়হান একাই ৪টি গোল করেন।