খেলাধুলা

প্রথম বিভাগ ভলিতে গাংনী পৌর একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

February 28, 2017

মেহেরপুর নিউজ, ২৮ ফেব্রুয়ারি: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে হরাইজন টেকনো লিমিটেডের সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ভলি লীগে গাংনী পৌর ভলিবল একাদশ জয়লাভ করেছে।

মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত খেলায় গাংনী পৌর ভলিবল একাদশ ২৫-২২, ১৯-২৫, ১৫-০৮ সেটে আশাফপুর জনকল্যান ক্লাবকে পরাজিত করে।