মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় প্রথম বিভাগ ভলিবল লীগে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গোল্ডেন ক্লাব ৩য় দল হিসাবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
শনিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ৩য় কোয়ার্টার ফাইনালের তীব্র প্রতিদ্বন্দ্বিপূর্ণ খেলায় রাজনগর গোল্ডেন ক্লাব ২৫-১৭,২৫-২৩ সেটে মেহেরপুর টাউন ক্লাবকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন কামাল হোসেন মিন্টু ও একে আজাদ টিটু। সহযোগিতা করেন আশিক ।