মেহেরপুর নিউজ:
জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খান বলেছেন,শুধুমাত্র হ্যান্ডবল ভলি ও কাবাডি লীগ নয়, ভবিষ্যতে আরো খেলাধুলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মনসুর আলম খান আর বলেন, কোভিড-১৯ এর কারণেও খেলাধুলায় স্থবিরতা এসেছিল। আমরা আস্তে আস্তে সেই স্থবিরতা কাটিয়ে আবার ও খেলায় ফিরতে পেরেছি।
তিনি বলেন,আমরা কয়েকদিনের মধ্যে আবারো বসবো, এই মাঠে কি কি খেলা দেওয়া যায়। প্রয়োজনে মেয়েদেরকেউ অন্তর্ভুক্ত করব। এবং মেয়েদের খেলাধুলার আয়োজন করব। জেলা প্রশাসক ড. মুহাম্নদ মুনসুর আলম খান বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ হ্যান্ডবল,ভলি ও কাবাডি লীগ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী, সাজেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।