বর্তমান পরিপ্রেক্ষিত

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল শ্যামপুরের ১ হাজার ১৭৭ জন মানুষ

By মেহেরপুর নিউজ

April 07, 2024

মেহেরপুর নিউজ:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার মানবিক সহায়তা হিসেবে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের ১ হাজার ১৭৭ জন অসহায় মানুষকে ১০ কেজি করে ভিজিএফ এর চাল প্রদান করা হয়েছে।

রবিবার সকালে শ্যামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে শ্যামপুর ইউনিয়নের চাল বিতরণের উদ্বোধন করা হয়। শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান উপস্থিত থেকে চাল বিতরণ উদ্বোধন করেন। শ্যামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১ হাজার ১৭৭ জনকে ১০ কেজি করে চাউল প্রদান করা হবে। চাল বিতরণ অনুষ্ঠানে ট্যাগ অফিসার যুব উন্নয়ন কর্মকর্তা রকিবুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।