বর্তমান পরিপ্রেক্ষিত

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলা যুবলীগের খাবার বিতরণ

By মেহেরপুর নিউজ

September 28, 2022

মেহেরপুর নিউজ:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বুধবার বিকালের দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এর আগে সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌরসভা মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান। অনুষ্টানে অন্যদের উপস্থিত ছিলোন মেহেরপুর জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজু, ইয়ানূচ আলী, উজ্জল,শহর যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক শাহিদুজ্জামান সুইট, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা,মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ প্রমূখ। পরে সেখানে রিকশা ভ্যানচালকসহ গরীব দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।