বর্তমান পরিপ্রেক্ষিত

প্রধানমন্ত্রীর মানবিক চিকিৎসা সহায়তা তহবিলের চেক বিতরন

By মেহেরপুর নিউজ

June 14, 2020

মেহেরপুর নিউজ:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক চিকিৎসা সহায়তা তহবিল হতে প্রাপ্ত চেক বিতরন করা হয়েছে। রবিবার দুপুর দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবন থেকে চেক বিতরণ করা হয় ।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে চেক বিতরণ এর উদ্বোধন করেন। মেহেরপুরের বিভিন্ন এলাকার ৫০ জনের মধ্যে ২৪ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

মেহেরপুর বড় বাজার ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম খোকন এবং মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ উপস্থিত থেকে চেক তুলে দেন। এ সময় সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন সেখানে উপস্থিত ছিলেন।