বর্তমান পরিপ্রেক্ষিত

প্রধানমন্ত্রীর হাতের ছােয়ায় উন্নয়ন এখন সবখানে- যুবলীগ নেতা রেজা

By মেহেরপুর নিউজ

December 22, 2023

 গাংনী প্রতিনিধি :

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের চিত্র পাল্টে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার সঠিক চালিকা শক্তিতে দেশ এখন উন্নয়নে ভরে গেছে। দেশের শুধু শহরই নয়। গ্রামের মানুষও এখন ডিজিটাল যুগের স্বাদগ্রহণ করছে। রাস্তা-ঘাট,কৃষি,স্বাস্থ্য ও বিদ্যুত খাতসহ সব খাতের উন্নয়ন হয়েছে। এখন দেশের অধিকাংশ স্মাট ফােন ব্যবহার করছে।

শুক্রবার বিকেলে মেহেরপুর-২ (গাংনী) আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডাক্তার এ এসএম নাজমুল হক সাগরের নির্বাচনী প্রচারের অংশ হিসাবে হাড়িয়াদহ গ্রামে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে,কথাগুলাে বলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য রেজাউল ইসলাম রেজা।

গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা রাজু আহমেদ-এর সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসন রাজা সেন্টু, ছাত্রলীগ নেতা সােয়েব হােসেন বাপ্পি, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান হাফিজ,মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ূন কবীর লিখন প্রমুখ।