টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের খাবার বিতরণ

By মেহেরপুর নিউজ

September 28, 2020

মেহেরপুর নিউজ:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে মেহেরপুর সরকারি শিশু পরিবার সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি শিশু পরিবার সহ কয়েকটি মাদ্রাসার ছাত্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়। জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে খাবার বিতরণ করেন।

এ সময় অন্যদের মধ্যে প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ডালিম, যুবলীগ নেতা মেজবাহউদ্দিন, সাবেক ছাত্রনেতা হাসানুজামান হীলন, যুবলীগ নেতা সাজিদুর রহমান সেতু, যুবলীগ নেতা মিজানুর রহমান, জেলা যুবলীগের সদস্য শরাফ উদ্দিন সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল খান ও ছাত্রলীগ নেতা মাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।