বর্তমান পরিপ্রেক্ষিত

প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

January 23, 2022

মেহেরপুর নিউজ:

হাইকোর্টের নির্দেশনা মেনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি মেহেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে রবিবার দুপুরের দিকে মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নুরুল ইসলাম, মতিনুল ইসলাম, নুরুল ইসলাম, শহিদুল ইসলাম, শামসুল আরেফিন, মোখলেসুর রহমান, শাহিন আক্তার প্রমুখ। আলোচনা সভায় হাইকোর্টের নির্দেশনা মেনে ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়।